আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
সন 1995, আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমার "পরী" তখন আমার জীবনে আসেনি। আমার একা একা ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে, তাই সেই বছর পুজোর ছুটিতে বাবা মা'কে বলে রাজস্থান বেড়াতে বেড়িয়ে পরি। দিল্লী আর জয়পুরে পুজো কাটিয়ে, দশমীর রাতে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ইন্ডিয়ান এয়ারলাইন্সের গভীর রাতের ফ্লাইট, দিল্লী থেকে হপিং ফ্লাইট আসতে দেরি করার জন্য, উদয়পুরের ফ্লাইট আরও দেরি হয়ে যায়। যখন প্লেন উদয়পুর পৌঁছায় তখন ঘড়িতে বাজে রাত এগারোটা। শরতের ঋতু, হাওয়ায় বেশ মিষ্টি ঠাণ্ডা আমেজ, ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য প্রকৃত সময়। প্লেনে বেশ কয়েকজন নব বিবাহিত দম্পতি দেখলাম, পাশা পাশি বসে একে ওপরে সাথে প্রেমের খেলা খেলে চলেছে। উদয়পুরের এয়ারপোর্ট, শহর থেকে বেশ দুরে, যাতায়াতের জন্য একমাত্র সাধন ট্যাক্সি। তাই একটা ট্যাক্সি নিয়ে বেড়িয়ে পড়লাম। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভায়া মদ কোথায় পাওয়া যাবে? ড্রাইভার শহরে ঢুকে আমাকে একটা দোকানে নিয়ে গেল আর আমি এক বোতল হুইস্কি কিনে নিলাম। রাতে ডিনারের পরে একা বসে একটু মদ্যপান করা যাবে। বেশ কয়েকটা হোটেল ঘুরে, উদয়পুর ফোরটের ঠিক পেছনে একটা বড় হোটেলে জায়গা পেলাম।
উদয়পুরে এক রাত
Written By pinuram
Written By pinuram