এসো সবাই মিলে যৌনতা উপভোগ করি
সেক্সটিভ্যাল শব্দটা বেশ নতুন তাই না৷ তবে যে দুইটি শব্দ মিলে এর উত্পত্তি তারা কিন্তু আমাদের কাছে বেশ পুরনো৷ একটি সেক্স ও অপরটি ফেস্টিভ্যাল৷ এদের মধ্যে কোন সম্পর্ক যে গড়ে তোলা যায় তা সত্যিই অভিনব৷ সেক্স তো আমাদের কাছে একটা চার দেওয়ালের মধ্যের বস্তু৷ অপর দিকে উত্সব তো সবার মাঝে সবারে নিয়ে আনন্দের সামগ্রী৷ কিন্তু এই অভিনব সম্পর্কের সম্ভারের উদ্ভাবক তথা উপস্থাপক হলেন 32 বছরের প্রাক্তন মডেল নিটজ্যান কিরশেনবয়েম৷ তাঁর নামের মতো তাঁর চিন্তাভাবনাও বেশ কৌতূহল জাগায়।