CH Ad (Clicksor)

Showing posts with label ওগো প্রিয়তমা. Show all posts
Showing posts with label ওগো প্রিয়তমা. Show all posts

Friday, May 23, 2014

ওগো প্রিয়তমা_Written By Lekhak (লেখক)

আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।




ওগো প্রিয়তমা
Written By Lekhak (লেখক)







সুনীলের চেহারাটা বেশ হ্যান্ডসাম। ধবধবে সাদা গায়ের রঙ। মনীষা ওর জন্য একবারে পাগল। এমন একটা সুদর্শন চেহারার ছেলের সঙ্গে ভাব জমাতে পারলে তো কথাই নেই। প্রথম দেখা হওয়ার পর থেকেই ওর মনের ভেতরে একটা খুশি খুশি ভাব। যেন আসল কাজটা এবার হাসিল হলেই হলো। অফিসে বসে মনীষা মাঝে মাঝেই ভাবে কবে সেই দিনটা আসবে।

প্রথম যেদিন চোখাচোখি হয়েছিল সুনীলের সঙ্গে, মনীষা হাসিমুখে দৃষ্টি দিয়েছিল ওর চোখে। দুজনের মুচকি হাসি বিনিময়। তারপরেই একটু নিছক কথাবার্তা, সুনিলের সঙ্গে ভাব জমানোর জন্য মনীষা তখন মরিয়া।

একই অফিসের সহকর্মী দুজনে। অফিসের টিফিনের সময় ভাবটা একটু বেশি করে জমে। মনীষা ওর মনের ইচ্ছাটা তখন সুনীলকে না বলে থাকতে পারছে না। ডালহৌসি চত্বরে রোল খেতে খেতে একদিন বলেই বসে, আমাকে পছন্দ তোমার? আমার কিন্তু তোমাকে দারুন লাগে সুনীল।