জরায়ু মুখ ক্যান্সার
জরায়ু বা বাচ্চাদানির সবচেয়ে নিচের অংশ হলো জরায়ু মুখ, যা প্রসবের পথ বা যোনিতে গিয়ে মিশেছে, জরায়ুর বিভিন্ন অংশের মধ্যে এই অংশে ক্যান্সারের আশংকা সবচেয়ে বেশি। অতিরিক্ত সাদাস্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব, সহবাসের পর রক্তপাত, মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাবার পর পুনরায় রক্তপাত, কোমর-তলপেট বা উরুতে ব্যথা ইত্যাদি উপসর্গগুলো জরায়ু মুখ ক্যান্সারের লক্ষন।