আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
অসীম তৃষ্ণা
Written By pinuram
Written By pinuram
প্রথম পর্ব
(#০১)
আকাশটা দুপুরের পর থেকেই গুমড়ে রয়েছে। এই বৃষ্টি মাথায় করে নিয়ে বের হতে হবে ভেবেই গা জ্বলে যায়। একে বৃষ্টি হলে রাস্তা ঘাটের ঠিক থাকে না, তার ওপরে আবার বাস ট্যাক্সি ঠিক মতন পাওয়া যায় না এই তিলোত্তমা কল্লোলিনীর বুকে। বাসে লোকের ভিড় আর ট্যাক্সি গুলো উলটো পাল্টা ভাড়া চেয়ে বসে। তবে বর্ষা রানীর মাদকতা আলাদা। ভীষণ গ্রীষ্মের পরে আষাঢ় গগনের ঝমঝম বৃষ্টির শব্দ, পোড়া মাটির ওপরে জলের ছোঁয়ায় সোঁদা মাটির গন্ধ। মাঠের নতুন ধানের চারা, ঘাস নতুন ডগা গজানো, পেছনের গাছ গুলোতে সবুজ পাতায় ভরে যাওয়া, চড়াই, পায়রা, কাক, সবাই একত্রে সামনের বাড়ির কার্নিশে বসে গা ঝাড়া দেয়, সেইগুলো একমনে দেখা আর বুকের মাঝে এবং মানসচক্ষে আঁকা এক ভীষণ সুন্দরীকে।
