আমরা টেক্সট ফরম্যাটে গল্প দেয়ার জন্য দুঃখিত, যারা ফন্ট সমস্যার কারনে পড়তে পারবেন না তাদের কাছে আগেই জানিয়ে রাখছি। আরও দুঃখিত গল্পগুলো চটি হেভেনের স্পেশাল ফরম্যাটে না দিতে পারার জন্য। খুব শিগগিরই গল্পগুলো এডিট করে চটি হেভেন ফরম্যাটে আপনাদের কাছে উপস্থাপন করবো। এই অসঙ্গতির জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
জামাই আদর
Written By Lekhak (লেখক)
Written By Lekhak (লেখক)
।।উনিশ।।
কলকাতায় নিজের বাড়ীতে বসার ঘরে বসেছিল সুনীল। মনীষা ঢুকলো চায়ের কাপ হাতে নিয়ে। বিষন্ন মুখ নিয়ে মনীষার দিকে একবার তাকালো সুনীল। পাশে বসে সুনীলের গালে হাত রেখে মনীষা বলল, "আমি তো তোমাকে ক্ষমা করেই দিয়েছি। তবে কেন এত মন খারাপ করে বসে আছ?"
সুনীল জবাব দিতে পারছিল না মনীষার কথা। আসল সত্যিটা জেনেছে মনীষার মুখ থেকে কলকাতায় ফেরার পরে। তবুও যেন অপরাধের গ্লানি ওর পিছু ছাড়ছে না। মনীষাকে একবার শুধু বলল, "মনি তোমার মা এরকম? আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করতে পারবে না। আমি কি ভুলই করে এলাম।"